26 C
আবহাওয়া
৮:১১ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » অবৈধ মানি এক্সচেঞ্জারকে দোকান ভাড়া না দেওয়ার নির্দেশ

অবৈধ মানি এক্সচেঞ্জারকে দোকান ভাড়া না দেওয়ার নির্দেশ

বাংলাদেশ ব্যাংক

বিএনএ, ঢাকা : বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল রাখার পাশাপাশি আর্থিক ও আইনগত ঝুঁকি এড়াতে অবৈধ মানি চেঞ্জারের সঙ্গে যেকোনো প্রকার লেনদেন ও দোকান ভাড়া চুক্তি না করতে সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান অবৈধ মানি চেঞ্জার ব্যবসার সঙ্গে জড়িত বলে বিভিন্ন সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। বাংলাদেশ ব্যাংক বৈধ মানি এক্সচেঞ্জের অনুমতি প্রদান করে। সবার সচেতনতার লক্ষ্যে অনুমোদিত মানি চেঞ্জার প্রতিষ্ঠানের হালনাগাদ তালিকা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রদর্শিত হচ্ছে।

এমন অবস্থায়, সম্ভাব্য আর্থিক ও আইনগত ঝুঁকি এড়াতে অবৈধ মানি চেঞ্জারের সঙ্গে যেকোনো ধরনের লেনদেন, দোকান ভাড়া চুক্তি সম্পাদন ইত্যাদি হতে বিরত থাকার জন্য সর্বসাধারণকে অনুরোধ করা যাচ্ছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ