27.5 C
আবহাওয়া
১২:৪৪ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ববি আইন বিভাগে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন

ববি আইন বিভাগে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন


বিএনএ, ববি: বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগ (ববি) কর্তৃক বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করা হয়েছে। উদযাপনের অংশ হিসেবে পথযাত্রা ও একটি পথসভার আয়োজন করা হয়।

পথযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্যটন বিশেষজ্ঞ ও বরিশাল বিশ্ববিদ্যালয় এর উপাচার্য (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. বদরুজ্জামান ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন সহযোগী অধ্যাপক সুপ্রভাত হালদার এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি সহযোগী অধ্যাপক মো. আরিফ হোসেন। পথসভায় সভাপতিত্ব করেন আইন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক সরদার কায়সার আহমেদ। এছাড়াও উক্ত পথসভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, আইন বিভাগের অন্যান্য শিক্ষকমণ্ডলী ও বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।

পথসভার সকল বক্তা মানবাধিকার বাস্তবায়ন ও প্রতিষ্ঠা বিষয়ে বক্তব্য প্রদান করেন। পথসভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন আইন বিভাগের শিক্ষার্থী সৌরভ দাস।

বিএনএ/ রবিউল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি?