28 C
আবহাওয়া
৪:০৭ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ৯ দেশের ৪০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

৯ দেশের ৪০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ

বিএনএ ডেস্ক :  নয়টি দেশের ৪০টিরও বেশি ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মানবাধিকার লঙ্ঘন এবং দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে বিশ্বের নয়টি দেশের ৪০ জনেরও বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ।

শনিবার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক মানবাধিকার দিবসে এমন ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে দেশটি।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি ফর টেরোরিজম অ্যান্ড ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্সের আন্ডার সেক্রেটারি ব্রায়ান ই. নেলসন বলেন, দুর্নীতিবাজ ও মানবাধিকার লঙ্ঘনকারী উভয়ই তাদের কর্মকাণ্ড সম্পাদনে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার ত্রুটিগুলোর ওপর নির্ভর করে। এ ধরনের লোকদের জঘন্য আচরণ প্রকাশ করার মাধ্যমে আমরা তাদের কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে, নেটওয়ার্কগুলো ভেঙে দিতে এবং সম্পদের অভাবে ফেলতে পারি।

যে নয়টি দেশের ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেগুলো হলো- উত্তর কোরিয়া, এল সালভাদর, গুয়েতেমালা, গিনি, ইরান, মালি, ফিলিপাইন, রাশিয়া এবং চীন।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা