28 C
আবহাওয়া
৪:০৮ পূর্বাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » সেরা ১০ উদ্ভাবক দল পেল ১ কোটি টাকা

সেরা ১০ উদ্ভাবক দল পেল ১ কোটি টাকা

সেরা ১০ উদ্ভাবক দল পেল ১ কোটি টাকা

বিএনএ, ঢাকা: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ১০ উদ্ভাবক দলকে ‘মুজিব ১০০ আইডিয়া প্রতিযোগতা’ পুরস্কার প্রদান করেছে। আইডিয়া বাস্তবায়নের জন্য প্রতিটি দল ১০ লাখ টাকা করে মোট এক কোটি টাকা পুরস্কার পেয়েছে।

শুক্রবার (১০ ডিসেম্বর) ঢাকায় বঙ্গবন্ধু আন্তজার্তিক সম্মেলন কেন্দ্রে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ- এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অধ্যাপক ড. শাহাদাত হোসেনসহ প্রমুখ বক্তব্য রাখেন।

পুরস্কারপ্রাপ্ত ১০ আইডিয়াসমূহ হলো : কৃষকের অর্থায়নের সমাধান, কৃত্রিম বুদ্ধিমত্তা গ্রাহক পরিসেবা: ভালো গ্রাহক সন্তুষ্টির জন্য ভবিষ্যতের স্মার্ট গ্রাহক সহায়তা, পিভিডক্টর: পারকিনসন্স ডিজিজ সনাক্তকরণ এবং পর্যবেক্ষণের জন্য স্মার্টফোন-ভিত্তিক ভার্চুয়াল টুল, ডিপ-ডিপ্রেশন: মানব মস্তিষ্কে প্রাথমিক পর্যায়ে হতাশা সনাক্তকরণের স্মার্ট ডাইগনোস্টিক যন্ত্র, রিফাইন স্টিক, আই পাওয়ার: কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সিস্টেম যা বিদ্যুত চাহিদার পূর্বাভাস ও কার্যকর ব্যবহারের সমন্বিত পরিকল্পনা তাৎক্ষণিকভাবে প্রদান করতে পারে, বঙ্গবন্ধু অলিম্পিয়িাড অনলাইন শিক্ষামূলক গেম, শব্দ-কল্প-দ্রুম: বাংলা ভাষায় দৃষ্টি ও শ্রবণ প্রতিবন্ধীদের জন্য যোগাযোগ মাধ্যম, অন্ধ ও বধিরদের জন্য সাশ্রয়ী ইন্টারনেট-অব-থিংস ভিত্তিক ব্রেইল ডিসপ্লে এবং ফ্যাক্টরি নেক্সট-আইওটি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্য -বিজ্ঞানের সাহায্যে পোশাক শিল্পের মান ও উৎপাদনশীলতা বৃদ্ধি এবং আধুনিক শিল্পকারখানায় রূপান্তরের প্রযুক্তি।

প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, বর্তমান সরকার তরুণদের উদ্ভাবন সক্ষমতা বাস্তবায়নের জন্য উপর্যুক্ত পরিবেশ তৈরিতে কাজ করছে। সরকারের গৃহীত উদ্যোগের ফলে দেশে প্রায় ২ হাজার স্টার্টআপ প্রতিষ্ঠা করা হয়েছে এবং এসব ক্ষেত্রে প্রায় ১৫ লক্ষ তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, সরকার চায় পড়াশোনা শেষ করে তরুণ জনগোষ্ঠী চাকরির পেছনে ঘুরবে না, বরং নিজেরা উদ্যোক্তা হয়ে অন্যের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। সরকারের আইসিটি ডিভিশন শিক্ষার্থীদের উদ্ভাবন সক্ষমতা বাস্তবায়নের সুযোগ তৈরির জন্য দেশের ১০০ টি বিশ্ববিদ্যালয়ে ১০০ টি সেন্টার অব এক্সিলেন্স অন ফোরআইআর প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছে।

উল্লেখ, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে উদ্যোক্তা ও স্টার্টআপদের উন্নয়নের লক্ষ্যে ইনোভেশন হাব তৈরিতে ইউজিসি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ (আইডিয়া) প্রকল্প সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এ ছাড়া এই সমেঝোতার ফলে মুজিব ১০০ আইডিয়া প্রতিযোগিতা থেকে প্রাপ্ত সেরা উদ্ভাবনী আইডিয়াগুলোকে স্টার্টআপ প্রতিষ্ঠা করতে সহায়তা করবে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের গ্যাস মনিটরিং সিস্টেমে ইরানি হ্যাকারদের হামলা এএসপির ছত্রছায়ায়  চাঁদাবাজির অভিযোগ!