28 C
আবহাওয়া
২:৩৮ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home »  নোবিপ্রবি’র দৃষ্টিনন্দন কেন্দ্রীয় মসজিদ

 নোবিপ্রবি’র দৃষ্টিনন্দন কেন্দ্রীয় মসজিদ


বিএনএ,

নোবিপ্রবি প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি) শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের বহুল আকাঙ্ক্ষিত কেন্দ্রীয় জামে মসজিদের শুভ উদ্বোধন করা হবে আজ শুক্রবার(১০ ডিসেম্বর)।

বেলা ১২টায় আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. দিদার-উল-আলম। প্রথমবারের মতো আজ নতুন মসজিদে জুমার নামাজ আদায় করতে পারবেন মুসল্লিরা।

বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কার্স দপ্তর সূত্রে জানা গেছে, প্রায় ৫ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে তিন তলা ভিত বিশিষ্ট ১০,০০০ (দশ হাজার বর্গফুট) আয়তনের প্রথম তলার নির্মাণ কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। এর সাথে রয়েছে ৬০ ফুট উচ্চতার একটি মিনার।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রকৌশলী(সিভিল) ইঞ্জিনিয়ার মাঈন উদ্দিন জানান, মসজিদটিতে প্রায় ১ হাজার মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবেন। ইমাম ও মুয়াজ্জিনের জন্য রয়েছে পৃথক থাকার ব্যবস্থা। এ ছাড়াও রয়েছে পর্যাপ্ত ওযুখানা ও পয়োনিষ্কাশন ব্যবস্থা।

প্রেরকঃ আব্দুল্লাহ আল মাহবুব শাফি
নোবিপ্রবি প্রতিনিধি
০১৯৮৩৪২৪৮২৫

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু