জুলাই সনদ ও গণভোট নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ইসলামী বক্তা ড. এনায়েত উল্লাহ আব্বাসী। তিনি বলেছেন, গণভোট দিতে যদি কোন মুসলাম যায় তাহলে আল্লাহ’র কাছে কঠিন জবাব দিতে হবে। কেননা বর্তমান সংবিধানে মহান আল্লাহ’র ওপর সে বিশ্বাসের কথা বলা হয়েছে জুলাই সনদে তা বাদ দেয়া হয়েছে। অথচ কথিত কয়েকটি ইসলামী দল জুলাই সনদ বাস্তবায়নে গণভোট দাবি করছে। জুলাই সনদের সংস্কারের দাবি জানান ইসলামী বক্তা এনায়েতুল্লাহ আব্বাসী।

ড.এনায়েত উল্লাহ আব্বাসী বলেন, দেশ এখন রাজনৈতিকভাবে মহা সংকটে রয়েছে। তিনি বলেন, নির্বাচনকে বিলম্বিত এবং অরাজকতা সৃষ্টি করে দেশকে সামরিক শাসনের দিকে যাওয়া একটি মহল চেষ্টা করছে। কয়েকটি রাজনৈতিক দল কখনো পিআর পদ্ধতি, কখনো গণভোট, জুলাই সনদ, কখনো বা গণহত্যার বিচার দৃশ্যমান করার ইস্যু তুলে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। তারা মূলত নিজেদের দলীয় স্বার্থ হাসিলে ব্যস্ত রয়েছে।
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহামান ও হুসাইন মুহাম্মদ এরশাদ শাসনামলে গণভোটের কথা উল্লেখ ড. আব্বাসী বলেন, সংসদে দুই তৃতীয়াংশ সদস্য যে কোন সময় সবকিছু উল্টে-পাল্টে ফেলতে পারে। তাহলে গণভোট, সংস্কার, জুলাই সনদ করে কী হবে।
ইসলামী বক্তা ড.এনায়েত উল্লাহ আব্বাসী আরও বলেন, যতক্ষণ পর্যন্ত পশ্চিমা গণতন্ত্রের ধারণা থেকে বের হয়ে আসা যাবে না ততদিন বাংলাদেশ অর্থনীতি, সামাজিক, সংস্কৃতিক উন্নতি হবে না। অর্ন্তবর্তীকালীন সরকারের গত ১৫ মাসের শাসনামলই তার প্রমাণ।
এদিকে হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, জামায়াতে ইসলামীর ফেতনা কাদিয়ানির ফেতনার চেয়েও ভয়াবহ। কাদিয়ানিরা ঈমানের যত ক্ষতি করতে পারেনি, জামায়াতে ইসলামী তার চেয়ে বেশি ক্ষতি করেছে। গত ৭ই নভেম্বর ফটিকছড়ির ঐতিহ্যবাহী আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসার ১০৩তম বার্ষিক মাহফিলের সমাপনী দিনে তিনি এ মন্তব্য করেন।
বাবুনগরী বলেন, ঈমান-আকিদা রক্ষায় বাংলাদেশ থেকে জামায়াতে ইসলামকে নির্মূলের চেষ্টা করতে হবে। বাংলাদেশে এত বড় জাহেল থাকতে পারে না, যারা হজরত ওমর (রা.) সহ সাহাবায়ে কেরামদের নিয়ে কটূক্তি করে।
আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী আরও বলেন, জামায়াতে ইসলামী নাম দিয়েছে ইসলামি সংগঠন হিসেবে, কিন্তু তারা ঈমানের বড় ডাকাত। জামায়াতে ইসলামের ইসলাম আর আমাদের ইসলাম এক নয়। আমাদের ইসলাম হচ্ছে মদিনার ইসলাম, আর তাদের ইসলাম মওদুদীবাদীর ইসলাম। যদি ঈমানকে হেফাজত করতে চাও, তাহলে জামায়াতে ইসলাম থেকে দূরে থাকো। যারা জামায়াতে ইসলামীতে আছে, তাদের ঈমান আছে কি না-তা নিয়েও সন্দেহ রয়েছে যোগ করেন হেফাত ইসলাম আমির।
সৈয়দ সাকিব
![]()

