29 C
আবহাওয়া
৫:০৮ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » দেশব্যাপী পলিথিন বিরোধী অভিযান অব্যাহত

দেশব্যাপী পলিথিন বিরোধী অভিযান অব্যাহত

আজ থেকে সুপারশপে পলিথিন ব্যাগ বন্ধ

ঢাকা : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের ঘোষণা মোতাবেক সারা দেশে নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযান চালানো হচ্ছে। রবিবার (১০ নভেম্বর) দেশব্যাপী ৯টি মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানে ১৮টি প্রতিষ্ঠানকে ৮৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় এবং ৯৩৬ কেজি পলিথিন জব্দ করা হয়।

রাজধানীর হাতিরপুল, রামপুরা ও মগবাজার এলাকায় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার ও সুলতানা সালেহা সুমীর নেতৃত্বে দুটি মোবাইল কোর্ট পরিচালিত হয়।

এই অভিযানে ৫টি প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয় এবং ২১৪ কেজি পলিথিন জব্দ করা হয়। দূষণ প্রতিরোধে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে পরিবেশ অধিদপ্তর জানিয়েছে।

বিএনএনিউজ২৪, এসজিএন

 

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট