23 C
আবহাওয়া
১১:৪০ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ৫০ লাখ টাকার বেশি রাখতে পারবে না মানি চেঞ্জার

৫০ লাখ টাকার বেশি রাখতে পারবে না মানি চেঞ্জার

dollar

বিএনএ, ঢাকা : খোলাবাজারে বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলো আগের মতোই দিনের কেনাবেচা শেষে নিজেদের কাছে নগদ সর্বোচ্চ ২৫ হাজার ডলার বা তার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সঙ্গে রাখতে পারবেন।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।

সার্কুলার অনুযায়ী, এখন থেকে মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলো দৈনিক লেনদেনের পরে ২৫ হাজারের বেশি ডলার বা অন্যান্য বৈদেশিক মুদ্রা নিজস্ব বৈদেশিক মুদ্রা হিসাবে (এফসি হিসাব) জমা রাখতে পারবে। প্রতিষ্ঠানগুলো জমা করা ডলার পরবর্তী দিন বা যেকোনো প্রয়োজন আকারে তুলতে পারবেন। তবে প্রত্যেক মানি চেঞ্জার এফসি হিসাবে সর্বোচ্চ ৫০ হাজার ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রার রাখতে পারবেন। তার বেশি এফসি হিসেবে রাখতে পারবে না। এছাড়াও প্রতিদিন লেনদেন শেষে প্রতিষ্ঠানগুলো স্থানীয় মুদ্রায় নগদ ৫০ লাখ টাকার বেশি চলতি হিসাবে রাখতে পারবে না।

আরও বলা হয়েছে, মানি চেঞ্জারগুলোর এফসি হিসাবে ৫০ হাজার ডলারের বেশি বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা থাকলে সেগুলো ব্যাংকের কাছে বিক্রি করতে পারবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা