23 C
আবহাওয়া
১০:১৬ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » ৪০ কোটি টাকার ইয়াবা জব্দ

৪০ কোটি টাকার ইয়াবা জব্দ

৪০ কোটি টাকার ইয়াবা জব্দ

বিএনএ, চট্টগ্রাম :  পরিত্যক্ত অবস্থায় প্রায় ৪০ কোটি টাকার এক লাখ ৩৩ হাজার ইয়াবা বড়ি জব্দ করেছে কোস্ট গার্ড। বুধবার ( ১০ নভেম্বর) রাত পৌনে ৪টার দিকে টেকনাফের মুন্ডার ডেইলঘাট এলাকা থেকে এসব ইয়াবা বড়ি জব্দ করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা খন্দকার মুুনিফ তকি জানান, রাত আনুমানিক পৌনে ৪টার দিকে মুন্ডার ডেইলঘাট এলাকায় দুইজন ব্যক্তিকে বস্তা কাধেঁ রাস্তা পার হতে দেখা যায়। ওই ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের থামার জন্যসংকেত দেওয়া হয়।

এ সময় কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা সাদা রংয়ের দুইটি প্লাস্টিকের বস্তা ফেলে দিয়ে দ্রুত পালিয়ে যায়। বস্তা দুটি তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় এক লাখ ৩৩ হাজার  ইয়াবা বড়ি জব্দ করা হয় বলে জানান এই কোস্ট গার্ড কর্মকর্তা।

জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৪০ কোটি টাকা। এসব ইয়াবা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ২৪.কম/আমিন

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার