18 C
আবহাওয়া
৮:০৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় কলেজ ছাত্রী নিহত

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় কলেজ ছাত্রী নিহত


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের সদরঘাটে  ট্রাকের ধাক্কায় ইসলামিয়া কলেজের খাদিজা (১৮) নামে একাদশ শ্রেণির এক ছাত্রী মারা গেছে। রোববার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে সদরঘাট থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত খাদিজা কুমিল্লার চৌদ্দগ্রাম থানার বাসিন্দা।

পুলিশ ও  প্রত্যক্ষদর্শীরা জানায়, কলেজে ক্লাস শেষে নেভাল-২ এলাকায় খাদিজাসহ কয়েকজন বেড়াতে যায়। বেড়ানো শেষে  খাদিজা বাসায় যাওয়ার সময় পথে সদরঘাট থানার সামনে রাস্তায় ট্রাক পিছন থেকে তাকে ধাক্কা দেয়।গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে  ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) নুরুল আলম আশিক বলেন, ওই কলেজ শিক্ষার্থীকে গুরুতর আহত অবস্থায় দুপুর সোয়া ১২টার দিকে হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা