29 C
আবহাওয়া
১২:৪৫ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » মণিপুরে ভারতীয় সাবেক সেনা সদস্যকে পিটিয়ে হত্যা

মণিপুরে ভারতীয় সাবেক সেনা সদস্যকে পিটিয়ে হত্যা


বিএনএ, ডেস্ক : ভারতের মণিপুর রাজ্যে হিন্দু সংখ্যাগুরু মেইতেই সম্প্রদায়ের সাথে কুকিদের সংঘাতের মাঝেই দেশটির সাবেক এক সেনা সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার সকালের দিকে মণিপুরের একটি বাফার জোনে নিজের গাড়ির ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ভুলেই ওই বাফার জোনে ঢুকে পড়েছিলেন। পরে উত্তেজিত একদল জনতা তাকে পিটিয়ে হত্যা করেছে বলে

দেশটির সংবাদমাধ্যম টাইমস নাউ এ তথ্য জানায়।

টাইমস নাউয়ের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ব্যক্তির নাম লালবই মেইতে। তিনি মণিপুরের ক্যাংপোকপি জেলার মোতবাং এলাকার বাসিন্দা। ভারতীয় সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সৈন্য ছিলেন তিনি। সোমবার সকালের দিকে ইম্ফল পশ্চিম জেলার সেকমাই এলাকায় তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

গত বছরের মে মাসে মণিপুরের সংখ্যাগরিষ্ঠ মেইতে সম্প্রদায় এবং কুকি-জো উপজাতিদের মধ্যে সহিংসতা শুরু হয়। ওই সহিংসতায় দুই শতাধিক মানুষের প্রাণহানি ও প্রায় ৫০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়। এরপর রাজ্যজুড়ে থেমে থেমে সহিংসতা চললেও এই প্রথমবারের মতো চলমান জাতিগত সংঘাতে ড্রোন ও রকেট ব্যবহার করে হামলা চালানো হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!