33 C
আবহাওয়া
৪:৫৫ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » মরক্কোতে ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

মরক্কোতে ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক


বিএনএ, বিশ্বডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরক্কোতে ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন। জি-২০ সম্মেলনে যোগদানের লক্ষ্যে বর্তমানে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থানরত শেখ হাসিনা শনিবার মরক্কোর প্রধানমন্ত্রী আজিজ আখানুচের কাছে প্রেরিত এক চিঠিতে সম্প্রতি মরক্কোতে ভূমিকম্পে হতাহতের ঘটনায় দুঃখ ও শোক প্রকাশ করেন।

মরক্কোর প্রধানমন্ত্রীকে পাঠানো এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন, ‘গত রাতে মরক্কোর এটলাস পর্বতমালায় আঘাত হানা বিধ্বংসী ভূমিকম্পে আট শতাধিক মানুষের মৃত্যু এবং শতাধিক ব্যক্তি আহত হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত।’

তিনি বলেন, বাংলাদেশের জনগণ, সরকার এবং ব্যক্তিগত পক্ষ থেকে আমি এই মর্মান্তিক ঘটনায় এই বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি এবং সম্পত্তি ধ্বংসের জন্য গভীর সমবেদনা জানাচ্ছি।

তিনি আরো বলেন, ‘আমরা নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকের এই মুহুর্তে আমরা শোকাহত পরিবারের সদস্যদের এবং মরক্কোর জনগণের সাথে আছি।’

তিনি আরো বলেন, মহান আল্লাহ তাদের অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন এবং আহতদের দ্রুত সুস্থতা দান করুন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর