29 C
আবহাওয়া
১২:১৪ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » বিলে শাপলা তুলতে গিয়ে বজ্রপাতে তিন শিশুর মৃত্যু

বিলে শাপলা তুলতে গিয়ে বজ্রপাতে তিন শিশুর মৃত্যু

বিলে শাপলা তুলতে গিয়ে বজ্রপাতে তিন শিশুর মৃত্যু

বিএনএ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের টংগীবাড়িতে একটি বিলে শাপলা তোলার সময় বজ্রপাতে তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার ধামারণ ইউনিয়নের পশ্চিমের চক বিলে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- রবিউল হাসান (১২), সাইফুল ইসলাম লামিম (১২) ও সানজিদা আক্তার (৯)। এছাড়া বজ্রপাতে সিফাত (১৫) গুরুতর আহত হয়েছে।

ধামারন ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান জানান, বিলে চারজন শিশু মিলে শাপলা তুলতে গিয়েছিলো। এ সময় বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। দুপুর আড়াইটার দিকে বজ্রপাতে ৪ জনের মধ্যে ৩ জনের ঘটনাস্থলে মৃত্যু হয়। একজন গুরুতর আহত হয়।

টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিব খান বলেন, ঘটনার পর তাদের উদ্ধার করে দ্রুত মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত সিফাতকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল