29 C
আবহাওয়া
১:৪৮ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ভারত থেকে খালি হাতে ফিরেছেন প্রধানমন্ত্রী: ফখরুল

ভারত থেকে খালি হাতে ফিরেছেন প্রধানমন্ত্রী: ফখরুল

ভারত থেকে খালি হাতে

বিএনএ ডেস্ক: আবার কিভাবে ক্ষমতায় আসা যায়, সেজন্যই ভারতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু ফিরেছেন খালি হাতে। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে ‘রাজনীতিঃ পূর্ব পাকিস্তান ও বাংলাদেশ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ভারত সফর থেকে বাংলাদেশ কী অর্জন করেছে জাতির সামনে তা স্পষ্ট করতে হবে। দেশের মানুষ যখন গুলি খেয়ে মরছে, জিনিসপত্রের বাজারে আগুন জ্বলছে, তখন ভারতে গিয়ে নাচানাচি শোভা পায় না বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সাথে সুসম্পর্ক সবাই চায়। আওয়ামী লীগ সুসম্পর্কের কথা বললেও আজ অবধি দেশের মানুষের জন্য কোনো দাবি ভারতের কাছ থেকে আদায় করতে পারেনি।

দেশের গণতন্ত্র ধ্বংসের মূল নায়ক শেখ হাসিনা অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, সব প্রতিষ্ঠান দলীয়করণ করে দুর্নীতির আখড়ায় পরিণত করা হয়েছে। বিচারব্যবস্থা ধ্বংস করে মানুষের ন্যায়বিচার পাওয়ার অধিকার কেড়ে নেয়া হয়েছে।

আন্দোলন সংগ্রামের মাধ্যমেই মানুষের অধিকার ফিরিয়ে আনা হবে। সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত