29 C
আবহাওয়া
১২:৫৪ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » আজ কোথায় কখন লোডশেডিং

আজ কোথায় কখন লোডশেডিং

লোডশেডিং

বিএনএ, ঢাকা: বিদ্যুৎ সাশ্রয়ে ১৯ জুলাই থেকে দেশে এলাকাভিত্তিক লোডশেডিং ব্যবস্থা চালু করেছে সরকার। প্রতিদিনই রাজধানীসহ বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত লোডশেডিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে কোন এলাকায় কখন লোডশেডিং, তার সময়সূচি আগেই জানিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশ মোতাবেক শনিবার (১০ সেপ্টেম্বর) লোডশেডিংয়ের সময়সূচি প্রকাশ করেছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো), ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউসন কোম্পানি (ওজোপাডিকো) এবং নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)।

ডেসকো সূচি

ওজোপাডিকো সূচি

নেসকো সূচি

এদিকে কিছুটা খুশির খবর রয়েছে ডিপিডিসির গ্রাহকদের জন্য। এই গ্রাহকরা টানা তৃতীয় দিনের মতো নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পেতে পারেন। শনিবার (১০ সেপ্টেম্বর) ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) সার্ভিস এলাকায় কোনো লোডশেডিং নেই। বৃহস্পতি ও শুক্রবারও ডিপিডিসির এলাকায় কোনো লোডশেডিং শিডিউল ছিলো না।

রাজধানী ঢাকার বেশিরভাগ এলাকা ও নারায়ণগঞ্জের কিছু এলাকায় বিদ্যুৎ বিতরণের দায়িত্বে রয়েছে ডিপিডিসি। অন্যদিকে রাজধানীর মিরপুর, ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, মহাখালী, উত্তরা, বাড্ডা, টঙ্গী-পূর্বাচলসহ ঢাকা ও গাজীপুরের প্রায় ৪০০ বর্গকিলোমিটার এলাকায় বিদ্যুৎ বিতরণ করে ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো)।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে গত ১৮ জুলাই আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এলাকাভিত্তিক লোডশেডিংয়ের এই সিদ্ধান্ত এসেছে। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী সাংবাদিকদের এসব তথ্য জানান।

এদিকে, জ্বালানি সঙ্কটের এই সময়ে সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর দোকানপাট, শপিংমল খোলা দেখলেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া শুরু হয়েছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল