24 C
আবহাওয়া
৪:২৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ঝিনাইদহে ৫০ লাখ টাকার স্বর্ণসহ আটক ১

ঝিনাইদহে ৫০ লাখ টাকার স্বর্ণসহ আটক ১

ঝিনাইদহে ৫০ লাখ টাকার স্বর্ণসহ আটক ১

বিএনএ ঝিনাইদহ: ঝিনাইদহে পাচারের সময় প্রায় ৫০ লাখ টাকা মুল্যের স্বর্ণালংকারসহ রফিকুল ইসলাম (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার(১০ সেপ্টেম্বর) বিকালে ঝিনাইদহ -চুয়াডাঙ্গা সদর জেলার সরকারী ভেটেরিনারী কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়। সে চাঁদপুর জেলার হাজিগঞ্জ গ্রামের আব্দুল মোমিনের ছেলে।

ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, চুয়াডাঙ্গা থেকে ঢাকায় স্বর্ণ পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সরকারী ভেটেরিনারী কলেজের সামনে চেকপোস্ট বসায় গোয়েন্দা পুলিশ। সেসময় চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী রয়েল পরিবহনের বাসে তল্লাসী করে রফিকুল ইসলামকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাসী করে উদ্ধার করা হয় ১ কেজি ৪শ’ ২৫ গ্রাম স্বর্ণ। এই স্বর্ণ  চুয়াডাঙ্গা জেলার বারোবাজার এলাকা থেকে ঢাকার ধোলাইখাল এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। তার বিরুদ্ধে মামলা করে থানায় সোপর্দ করা হয়েছে।

ডিবি ওসি আরও  জানান, ১ কেজি ৪শ’ ২৫ গ্রাম এই স্বর্ণালংকারের মধ্যে কিছু পাথরও রয়েছে। সেই সাথে ১৮ ও ২২ ক্যারেটের স্বর্ণ রয়েছে।

বিএনএ/ আতিক, ওজি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী