বিএনএ, চট্টগ্রাম : “সেবা, ত্যাগ আর এক নতুন প্রতিশ্রুতির গল্প! জমকালো আয়োজনে সম্পন্ন হলো লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটির ২০২৬-২০২৭ সেবা বর্ষের দায়িত্ব গ্রহণ ও নতুন সদস্যদের শপথ অনুষ্ঠান। যেখানে জেলা গভর্নরের একটি বক্তব্য পুরো অনুষ্ঠানকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়!”
“গত ৯ই আগস্ট রবিবার রাতে চট্টগ্রামের আগ্রাবাদস্থ কপার চিমনী রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪ (ফোর), বাংলাদেশের নবনির্বাচিত জেলা গভর্নর লায়ন মোহাম্মদ কামরুজ্জামান লিটন এমজেএফ। চলতি সেবা বর্ষে তাঁর বিশেষ স্লোগান হচ্ছে—’কমিটমেন্ট’। তিনি তাঁর বক্তব্যে বলেন, “সেবা কাজের মূল শক্তি হলো আমাদের ভেতরের প্রতিশ্রুতি বা কমিটমেন্ট। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর যে অঙ্গীকার আমরা নিয়েছি, তা বাস্তবায়নে প্রতিটি লায়ন সদস্যকে আন্তরিকভাবে উৎসর্গীকৃত হতে হবে। এই কমিটমেন্টই লায়নিজমের মূল চালিকাশক্তি।”
বেতার ও টেলিভিশনের জনপ্রিয় উপস্থাপিকা লায়ন নাসরিন ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে পবিত্র কুরআন-হাদিস ও সুন্নার আলোকে ’ইসলামে প্রকাশ্য দান: রসুল (সা.) এর শিক্ষা ও লায়নিজম’ শীর্ষক একটি সময়োপযোগী ও মনোমুগ্ধকর প্রবন্ধ উপস্থাপন করেন লায়ন্স ক্লাব অব ডায়মন্ড চিটাগং ডায়মন্ড সিটি ক্লাবের সেক্রেটারি, সাংবাদিক ও সম্-সাময়িক ভূ-রাজনীতি গবেষক লায়ন ইয়াসীন হীরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন মাল্টিপল কাউন্সিল চেয়ারপারসন এবং আইপিডিজি লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ পিএমজেএফ, প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন আবু বক্কর সিদ্দিকী এমজেএফ, কেবিনেট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দিন এবং কেবিনেট ট্রেজারার লায়ন মোহাম্মদ জিল্লুর রহমান এমজেএফ।
এছাড়াও বক্তব্য রাখেন আরসি হেড কোয়ার্টার ও চার্টার প্রেসিডেন্ট লায়ন শামীম মোস্তাফা, রিজিওনাল চেয়ারপারসন লায়ন জাকির হোসেন এমজেএফ, রিজিওনাল চেয়ারপারসন আবিদুর রহমান, লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়মন্ড সিটির বিদায়ী প্রেসিডেন্ট অ্যাডভোকেট মোহাম্মদ আলাউদ্দিন এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট লায়ন অ্যাডভোকেট জয়নাল আবেদীন।
অনুষ্ঠানে বিদায়ী কমিটির নেতৃবৃন্দ নতুন কমিটির কাছে ক্লাবের চার্টার ও দায়িত্বভার হস্তান্তর করেন। পরবর্তীতে প্রধান অতিথি নতুন লায়ন সদস্যদের শপথ বাক্য পাঠ করান এবং তাদের লায়ন্ পিন পরিয়ে ক্লাবে স্বাগত জানান। অনুষ্ঠানে ডিস্ট্রিক্টের ঊর্ধ্বতন লায়ন নেতৃবৃন্দ, ক্লাবের সদস্যবৃন্দ এবং চট্টগ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
“বিদায়ী প্রেসিডেন্ট অ্যাডভোকেট মোহাম্মদ আলাউদ্দীন নবনির্বাচিত প্রেসিডেন্ট লায়ন অ্যাডভোকেট জয়নাল আবেদীনের কাছে ক্লাবের চার্টার ও দায়িত্বভার হস্তান্তর করেন। নতুন কমিটির এই পথচলা চিটাগং ডায়মন্ড সিটি ক্লাবকে সেবার এক নতুন দিগন্তে নিয়ে যাবে—এমনটাই প্রত্যাশা সবার।”
বিএনএনিউজ/শামীমা চৌধুরী শাম্মী/এইচ.এম।
![]()


