24 C
আবহাওয়া
২:১৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » ১০০ টাকার নতুন নোট আসছে মঙ্গলবার

১০০ টাকার নতুন নোট আসছে মঙ্গলবার


বিএনএ, ঢাকা : ১০০০, ৫০ ও ২০ টাকার নতুন নোটের পর এবার ১০০ টাকার নতুন নোট বাজারে আনতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। আগামী মঙ্গলবার (১২ আগস্ট) থেকে এই নোট ইস্যুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (১০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পরিচালক নুরুন্নাহার স্বাক্ষরিত কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যের নকশা নিয়ে নতুন সিরিজে সব মূল্যমানের নোট মুদ্রণ করছে বাংলাদেশ ব্যাংক। এর ধারাবাহিকতায় গভর্নর আহসান এইচ মনসুরের স্বাক্ষরযুক্ত ১০০ টাকার নতুন নোট বাজারে আনা হবে।

প্রথমে আগামী ১২ আগস্ট বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এই নোট ইস্যু করা হবে। পরে দেশের অন্যান্য অফিস থেকেও ধাপে ধাপে নতুন নোট বাজারে ছাড়া হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে