20 C
আবহাওয়া
৬:০৪ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » আজ হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করবে ইসি

আজ হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করবে ইসি


বিএনএ ডেস্ক: আজ রোববার (১০ আগস্ট) জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এই তালিকায় কারো কোনো তথ্যে ভুল থাকলে আগামী ১২ দিনের মধ্যে তা সংশোধন করা যাবে।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, এবারের হালনাগাদে ৪৪ লাখের মত নতুন ভোটার যুক্ত হয়েছে।
উপজেলা কর্মকর্তারা তালিকাটি নির্দিষ্ট স্থানে সাঁটিয়ে দেবেন। দাবি আপত্তি নিষ্পত্তির পর আগামী ৩১ আগস্ট চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

এছাড়া আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে তাদেরও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় যুক্ত করা হবে।

উল্লেখ্য, বর্তমানে দেশে ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জনের নাম ভোটার তলিকায় অন্তর্ভূক্ত রয়েছে।

বিএনএ/শাম্মী

 

 

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা