31 C
আবহাওয়া
৮:০৯ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » বাবুল আক্তারের আইনজীবীদের অনুপস্থিতিতে সাক্ষ্যগ্রহণ

বাবুল আক্তারের আইনজীবীদের অনুপস্থিতিতে সাক্ষ্যগ্রহণ

বাবুল আক্তারের আইনজীবীদের আদালত বর্জন

বিএনএ, চট্টগ্রাম: আলোচিত মাহমুদা খানম মিতু হত্যা মামলার সাক্ষ্যগ্রহণের তৃতীয় দিনে আসামী বাবুল আক্তারের এক সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এসময় আদালতে উপস্থিত ছিলেননা বাবুল আক্তারের আইনজীবীরা।

বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরের দিকে চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিনের আদালতে বাবুল আক্তারের আইনজীবীদের অনুপস্থিতিতে মোসতাইন নামের এক সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাবুল আক্তারের আইনজীবী কফিল উদ্দিন।

এ বিষয়ে তিনি বলেন, বাবুল আক্তারের মামলায় মোসতাইন নামের এক সাক্ষীর সাক্ষ্য নেওয়ার কথা ছিল। পূর্বের সিডিউল অনুযায়ী অন্য আদালতে একটি মামলার শুনানী থাকায় আমি সাক্ষ্যগ্রহণের সময় উপস্থিত ছিলাম না। আদালতে সময়ের আবেদন করেছি।

উল্লেখ, ২০১৬ সালের ৫ জুন ছেলেকে স্কুলবাসে তুলে দিতে গিয়ে নগরের জিইসি মোড় এলাকায় খুন হন মাহমুদা খানম। এ ঘটনায় ওই বছরের ৬ জুন জঙ্গিরা জড়িত দাবি করে বাবুল আকতার পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে পিবিআই গত বছরের ১২ মে এ মামলার চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়।

হত্যায় বাবুল জড়িত বলে সন্দেহ তৈরি হলে একই দিন মিতুর বাবা মোশাররফ হোসেন আরেকটি মামলা করেন। মামলায় বাবুলসহ ৮ জনকে আসামি করা হয়। পুলিশ এ মামলায় গত বছরের ১২ মে বাবুলকে গ্রেপ্তার দেখায়।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম