23 C
আবহাওয়া
১০:৫৯ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » পেকুয়ায় তিন শিশুর মরদেহ উদ্ধার

পেকুয়ায় তিন শিশুর মরদেহ উদ্ধার

পেকুয়ায় তিন শিশুর মরদেহ উদ্ধার

বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের পেকুয়ায় খালের পানিতে পড়ে নিখোঁজ দুই সহোদরসহ তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

উপজেলার উজানটিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ফেরাসিঙ্গা পাড়ার খালে বুধবার (৯ আগস্ট) সন্ধ্যায় শিশুরা ভেসে যায়। বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে একই খাল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

প্রাণ হারানো তিন শিশু হলো- স্থানীয় নুরুল আলমের মেয়ে তাহিদা বেগম (১০), ছেলে আমির হোছাইন (৭) ও তাদের নিকটাত্মীয় ছাবের আহমদের মেয়ে হুমাইরা বেগম (৮)।

শিশুদের পরিবারের বরাত দিয়ে উজানটিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান তোফাজ্জল করিম জানান, বুধবার বিকেলে তিন শিশু পাশের সাহেবখালী খালে বিহিন্দি জাল দিয়ে মাছ ধরতে গিয়েছিল। সেখান থেকে তারা পাশের ফুফুর বাড়িতে বেড়াতে যায়। সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে তিনজন সাহেবখালী খালে পড়ে নিখোঁজ হয়। বৃহস্পতিবার সকালে একই খালে তাদের মরদেহ ভেসে উঠে।

তিনি আরও জানান, তিন শিশুর দাফনের ব্যবস্থা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার বলেন, সকালে তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/ফরিদুল আলম শাহীন,বিএম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা