28 C
আবহাওয়া
৫:২৮ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » ইভিএমে জালিয়াতি; সিইসির বিরুদ্ধে যুবলীগ নেতার মামলা

ইভিএমে জালিয়াতি; সিইসির বিরুদ্ধে যুবলীগ নেতার মামলা

evm

বিএনএ ডেস্ক: ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) কারচুপির মাধ্যমে ফল জালিয়াতির অভিযোগে মামলা করেছেন চট্টগ্রামের এক যুবলীগ নেতা। স্থানীয় সরকার সচিব, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করেছেন তিনি।

বুধবার (১০ আগস্ট) চট্টগ্রামের প্রথম সিনিয়র সহকারী জজ ইসরাত জাহান নাসরিনের আদালতে মামলাটি দায়ের করা হয়। বাদীর আইনজীবী মোহাম্মদ হাসান আলী চৌধুরী গণমাধ্যমকর্মীদের এ তথ্য নিশ্চিত করেন।

হাসান আলী বলেন, আদালতে আজ এ বিষয়ে শুনানি হয়েছে। মামলার বিষয়ে বৃহস্পতিবার আদেশ দেয়ার কথা রয়েছে।

বাদির আইনজীবী জানান, গত ১৫ জুন হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৬ হাজার ১৯৮ ভোট পাওয়া নৌকা মার্কার প্রার্থী শওকত আলমকে বিজয়ী ঘোষণা করা হয়। আর পরাজিত উপজেলা যুবলীগের সদস্য দাবি করা নাসির উদ্দিনের পান ৫ হাজার ৬৬৯ ভোট। তবে এই ফলাফল মানতে পারছেন না তার মক্কেল নাসির উদ্দিন। তিনি নির্বাচনের ফলাফল ও প্রকাশিত গেজেট বেআইনি ঘোষণা চেয়ে মামলা দায়ের করেছেন।

নাসিরের আইনজীবী জানান, মামলার বাদী পুনঃনির্বাচন ও ভোট পুনঃনিরীক্ষণের আবেদন করলেও তা গ্রাহ্য না করে ৮ জুলাই নৌকার প্রার্থীকে বিজয়ী করে গেজেট প্রকাশ করা হয়। অভিযোগ করেও কোনো প্রতিকার না পেয়ে বিবাদীদের বিরুদ্ধে এ মামলা করেছেন তিনি।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি