28 C
আবহাওয়া
৫:২৮ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » জিনিসপত্রের দাম বাড়ায় কেউ মারা যায়নি: পরিকল্পনামন্ত্রী

জিনিসপত্রের দাম বাড়ায় কেউ মারা যায়নি: পরিকল্পনামন্ত্রী

জিনিসপত্রের দাম বাড়ায় কেউ মারা যায়নি: পরিকল্পনামন্ত্রী

বিএনএ ডেস্ক: কিছু মানুষ আছে যারা আওয়ামী লীগকে পছন্দ করে না। তারা বলছে, জিনিসপত্রের দাম বেড়েছে, মানুষ মরে যাবে। জিনিসপত্রের দাম কিছুটা বেড়েছে এটা সত্য। কিন্তু জিনিসপত্রের দাম বাড়ার ফলে এখনও কেউ মারা যায়নি। এমন কথা বলেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

বুধবার (১০ আগস্ট) সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া উচ্চ বিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু মডেল গ্রাম প্রতিষ্ঠা’ শীর্ষক পাইলট প্রকল্পের আওতায় ৮০ জন উপকারভোগীর মাঝে ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বর্তমান সময়ে বিদ্যুৎ নিয়ে মানুষের অনেক কষ্ট হচ্ছে। প্রতিদিন ২-৩ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। বিশ্বজুড়ে যুদ্ধের কারণে তেল-গ্যাস বন্ধ হয়ে গেছে। আমেরিকা ও রাশিয়ার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে।

এম এ মান্নান বলেন, একটি কুচক্রী মহল তিন মাস আগ থেকে বলছে, দেশ শ্রীলঙ্কা হয়ে যাবে। আমরা বলেছিলাম হবে না। বলেন আর মাত্র একটি মাস আমরা আগের জায়গায় ফিরে যাব।

জনশুমারির সমালোচনা করায় বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, কিছুদিন আগে জনশুমারির কাজ নিয়েও একদল মানুষ বলে বেড়াচ্ছে, জনশুমারি হয়নি। তারা বাড়িতে বসে চা-বিস্কুট খায় আর অযথা দোষ খোঁজে। এটা তাদের অভ্যাস।

 

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি