28 C
আবহাওয়া
৫:২৯ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী‌র জন্য পা‌কিস্তানের উপহার

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী‌র জন্য পা‌কিস্তানের উপহার

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী‌র জন্য পা‌কিস্তানের উপহার

বিএনএ, ঢাকা: পা‌কিস্তা‌নের রাষ্ট্রপতি ড. আরিফ আলভী ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বাংলা‌দে‌শের রাষ্ট্রপ‌তি মো. আব্দ‌ুল হা‌মিদ ও প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার জন‌্য আম উপহার পা‌ঠি‌য়ে‌ছেন। বুধবার (১০ আগস্ট) ঢাকার পা‌কিস্তান হাইক‌মিশন তা‌দের ভে‌রিফা‌য়েড ফেসবু‌কে এক বার্তায় এ তথ‌্য জানায়।

এতে বলা হয়, প্রত্যেক বছর পাকিস্তান বন্ধুত্বপূর্ণ দেশের স্বনামধন্য ও বিশিষ্ট ব্যক্তিদের কাছে বিশ্বখ্যাত পাকিস্তানি আম উপহার হিসেবে পাঠায়। এ ঐতিহ্যের ধারাবাহিকতায়, পাকিস্তানের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের কাছে পাকিস্তানি আম উপহার হিসেবে পাঠিয়েছেন।

এর আগে, গত জুলাই মা‌সের শুরুর দি‌কে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের জন্য এক হাজার কেজি আম পা‌ঠি‌য়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি