27.9 C
আবহাওয়া
৬:১৮ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » রাজ-পরীমণির ঘরে পুত্র সন্তান

রাজ-পরীমণির ঘরে পুত্র সন্তান

রাজ-পরীমণির ঘরে পুত্র সন্তান

বিএনএ ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি ও নায়ক শরিফুল রাজের ঘর আলোকিত করে এসেছে পুত্র সন্তান।

বুধবার (১০ আগস্ট) বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাদের পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন রাজ নিজেই। তিনি জানান, সন্তান ও স্ত্রী উভয়ে সুস্থ আছেন।

সন্তান ও স্ত্রীর জন্য দোয়া চেয়ে রাজ বলেন, এই মুহূর্তের আনন্দ আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। যারা বাবা-মা হয়েছেন কেবল তারাই এটা বুঝবেন।

রাজ বলেন, শেষ কটা দিন তিনি পরিমণির সঙ্গে ছিলেন। প্রতিটি দিন নতুন নতুন অনুভূতির স্পর্শ পেয়েছেন তারা। অবশেষে তাদের ঘর আলোকিত করে সন্তান এসেছে।

পুত্র সন্তান হলে নাম রাখবেন ‘রাজ্য’ আর কন্যা হলে নাম রাখবেন ‘রাণী’। অনাগত সন্তানের নাম নিয়ে গত জানুয়ারিতে এমন ঘোষণা দিয়েছিলেন পরী। ছেলে হচ্ছে নাকি মেয়ে, চিকিৎসাবিদ্যায় এটা আগেই জানার সুযোগ থাকলেও পরীমণি সেটা করেননি।

উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। তবে খবরটি প্রকাশ্যে এনেছেন এ বছরের ১০ জানুয়ারি। একইদিন ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে করেন তারা।

বিএনএ/রিপন রহমান খাঁন

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি