27.9 C
আবহাওয়া
৬:১৮ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সভা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সভা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সভা

বিএনএ ডেস্ক: ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট’-এর নিয়মিত সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় পূর্ববর্তী সভার কার্যবিবরণী অনুমোদন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর সম্পর্কে আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সভায় পূর্ববর্তী সভার কার্যবিবরণী অনুমোদন, সাব-কমিটির রিপোর্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়।

সভায় সদস্যগণের মধ্যে উপস্থিত ছিলেন, শেখ কবির হোসেন, শেখ ফজলুল করিম সেলিম, নুর-ই-আলম চৌধুরী এমপি, শেখ হেলাল উদ্দীন এমপি, ফরিদা শেখ, এডভোকেট আনিসুল হক এমপি, শাহানা ইয়াসমিন শম্পা, মেজর জেনারেল (অব.) আব্দুল হাফিজ মল্লিক এবং রবিউল হাসান অভি।

এছাড়াও ট্রাস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মাশুরা হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিব স্মৃতি জাদুঘরের কিউরেটর মো. নজরুল ইসলাম খান এবং ট্রাস্টের কন্ট্রোলার অব অ্যাকাউন্টস সিদ্দিক হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি