32.2 C
আবহাওয়া
১১:৪৪ পূর্বাহ্ণ - আগস্ট ২, ২০২৬
Bnanews24.com
Home » কামারপাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু

কামারপাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু

শেখ হাসিনা জাতীয় বার্ন

বিএনএ, ঢাকা: রাজধানীর তুরাগের কামারপাড়ায় ভাঙারির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ শফিকুল ইসলাম (২৫) নামে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৮ জনের মধ্যে ৭ জনের মৃত্যু হলো।

মঙ্গলবার (৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শফিকুল মারা যান। তার শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল।

মৃত শফিকুল নীলফামারী জেলার জলঢাকা থানার মজিবর রহমানের ছেলে। তিনি তুরাগের কামারপাড়া এলাকায় থাকতেন।রিকশা মেরামতের কাজ করতেন।

চিকিৎসকের বরাত দিয়ে শফিকুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, তুরাগের কামারপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে দগ্ধ বাকি একজন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসকরা জানান, তার অবস্থাও আশঙ্কাজনক। তুরাগের কামারপাড়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় আটজন দগ্ধ হয়েছিলেন। শফিকুলকে নিয়ে এ পর্যন্ত সাত জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ৩৫ শতাংশ পোড়া নিয়ে শাহীন নামে আরও একজন চিকিৎসাধীন আছেন।

উল্লেখ্য, গত শনিবার (৬ আগস্ট) দগ্ধ ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্হায় ৭জন মারা যান।

বিএনএ/আজিজুল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: রফিকুল আলম মজনু কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সর্বজনীন মানবতাবাদী দর্শন অপরিহার্য : তথ্যমন্ত্রী মিয়ানমারে পাচারের পথে ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার জব্দ, আটক ৬ হাম উপসর্গে মারা গেছে আরও তিন শিশু আবারও সাফের সভাপতি নির্বাচিত হল সালাউদ্দিন রাজধানীর দুই মেট্রো স্টেশনে পাওয়া গেল জর্দার কৌটা ও পান বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আজিমউদ্দিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ