23 C
আবহাওয়া
১:৫৩ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বিশ্বে করোনায় গেল আরও ৮ হাজার প্রাণ

বিশ্বে করোনায় গেল আরও ৮ হাজার প্রাণ

করোনা পরিস্থিতি, বিশ্বে মৃত্যু ও সংক্রমণ আবারও বেড়েছে

বিএনএ, বিশ্ব ডেস্ক: মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও প্রায় ৮ হাজার মানুষ মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ২২ হাজারের বেশি মানুষের।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য মতে, মঙ্গলবার (১০ আগস্ট) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৩ লাখ ১৬ হাজার ২৬ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২০ কোটি ৪১ লাখ ৩২ হাজার ৭৫৪ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৮ কোটি ৩৩ লাখ ১৯ হাজার ১৯৩ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৯৫৫ জন। এর আগের দিন করোনায় মারা যান ৮ হাজার ২৭৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ২২ হাজার ৩৮২ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৫ লাখ ৬৮ হাজার ১৮৯ জনের।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৬৭ লাখ ৮০ হাজার ৪৮০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬ লাখ ৩৩ হাজার ৭৯৯ জন মানুষ মারা গেছেন। সুস্থ হয়েছেন ২ কোটি ৯৯ লাখ ২৩ হাজার ৩২০ জন।

এছাড়া, ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ১৯ লাখ ৯৭ হাজার ১৭ জনের। মারা গেছেন ৪ লাখ ২৮ হাজার ৭১৫ জন। সুস্থ হয়েছেন ৩ কোটি ১১ লাখ ৭৩ হাজার ৩৮৩ জন।

বাংলাদেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২২ হাজার ৮৯৭ জন। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৩ লাখ ৬৫ হাজার ১৫৮ জনের। আর সুস্থ হয়েছেন ১২ লাখ ১৯ হাজার ৮৫৯ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা