28 C
আবহাওয়া
২:৫০ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » সাড়ে ৫ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

সাড়ে ৫ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

সাড়ে ৫ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

বিএনএ, ঢাকা: কোটা সংস্কার আন্দোলনের কারণে সাড়ে পাঁচ ঘণ্টা পর রাজধানী ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল শুরু হয়েছে। বুধবার (১০ জুলাই) বিকেল ৫টা ২০ মিনিটে ঢাকা থেকে ট্রেন ছেড়েছে।

ঢাকা (কমলাপুর) রেলওয়ে স্টেশনের মাস্টার আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা থেকে শিডিউল অনুযায়ী ট্রেন ছাড়া শুরু হয়েছে।

এর আগে দুপুর ১২টায় রাজধানীর কারওয়ান বাজার ও মহাখালী আমতলী রেললাইন অবরোধ করে কোটা আন্দোলনকারীরা। এতে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা কারওয়ান বাজার রেল ক্রসিংয়ে রেলপথের বাইরে থাকা স্লিপার তুলে রেললাইনের ওপর রাখে এবং জাতীয় পতাকা নিয়ে রেললাইনে দাঁড়িয়ে যায়।

কোটা নিয়ে হাইকোর্টের রায়ে স্থিতাবস্থার প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবেই। আজ সন্ধ্যা ৭টায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’-এর সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বুধবার দুপুর ১টা ৪৫ মিনিটে শাহবাগে এই ঘোষণা দেন। তিনি বলেন, সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে ব্লকেড। ৭টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি জানিয়ে দেওয়া হবে।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি