28 C
আবহাওয়া
১১:০৪ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৫, ২০২৬
Bnanews24.com
Home » দ্বিতল বাসে দুধের ট্যাঙ্কারের ধাক্কা, নিহত ১৮

দ্বিতল বাসে দুধের ট্যাঙ্কারের ধাক্কা, নিহত ১৮

tanker

বিশ্ব ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের উন্নাওতে দ্বিতল বাসে দুধের ট্যাঙ্কারের ধাক্কায় কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৯ জন। বুধবার (১০ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাসটি বিহারের সীতামারহি থেকে দিল্লি যাচ্ছিল। লখনৌ-আগ্রা এক্সপ্রেসওয়েতে পৌঁছালে বাসটিকে পেছন থেকে একটি দুধের ট্যাঙ্কার ধাক্কা দেয়।

কর্মকর্তারা জানান, আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এ ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

বিএনএনিউজ২৪/ এমএইচ/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন স্বর্ণসহ আটক এক বিমান কর্মী আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম শাপলা চত্বরে সমাবেশ শেষে ১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চ শুরু ছাগলনাইয়ায় চৌধুরী ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী মুহুরীগঞ্জে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৩