23 C
আবহাওয়া
৮:৩৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত আরও ৬১

২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত আরও ৬১

করোনা: মৃত্যু ১, শনাক্ত ৬৬

বিএনএ, ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৫৭১ জনের নমুনা পরীক্ষায় ৬১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আগের দিন এক হাজার ৭২০ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল ৭৬ জনের। সংক্রমণ কমেছে দশমিক ৫৪ ভাগ। রোববার (৯ জুলাই) শনাক্তের হার ছিল ৪ দশমিক ৪২ ভাগ। সোমবার (১০ জুলাই) কমে হয়েছে ৩ দশমিক ৮৮ ভাগ।

স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে এখন পর্যন্ত এক কোটি ৫৪ লাখ ৮৪ হাজার ৯৪ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৪৩ হাজার ২২২ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ২০ ভাগ।

করোনা আক্রান্ত হয়ে সোমবার কেউ মারা যায়নি। এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৬২ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৪ ভাগ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১২০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ২০ লাখ ১০ হাজার ৬৯ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৮ ভাগ। গতকালও সুস্থতার হার ছিল ৯৮ দশমিক ৩৭ ভাগ।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার