23 C
আবহাওয়া
৮:১৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » ফকিরাপুলে কাভার্ডভ্যানের ধাক্কায় যুবকের মৃত্যু

ফকিরাপুলে কাভার্ডভ্যানের ধাক্কায় যুবকের মৃত্যু

রায়েরবাজারে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজি চালক নিহত

বিএনএ, ঢাকা: রাজধানীর ফকিরাপুল এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোহাম্মদ হিরন (২৫) নামে এক প্রাইভেটকার চালক নিহত হয়েছে। সোমবার (১০ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) অনিল চন্দ্র রায় বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, খবর পেয়ে আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হিরনের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, আমরা নিহত হিরনের স্বজনদের কাছে জানতে পেরেছি তিনি একজন প্রাইভেটকারচালক ছিলেন। গ্রামের বাড়ি থেকে ভোরে ঢাকায় এসেছেন। অটোরিকশায় রামপুরায় তার বাসায় যাওয়ার পথে ফকিরাপুল পুলিশ বক্সের সামনে একটি কাভার্ডভ্যান পেছন থেকে ধাক্কা দেয়। পরে তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ভোলার তজিমুদ্দিন উপজেলার চর জহির উদ্দিন গ্রামের মৃত মঞ্জু মিয়ার ছেলে।

বিএনএ/আজিজুল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার