18 C
আবহাওয়া
১০:২৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে ডেঙ্গু জ্বরে দুই পুলিশ সদস্যের মৃত্যু

রাজধানীতে ডেঙ্গু জ্বরে দুই পুলিশ সদস্যের মৃত্যু

ডেঙ্গু

বিএনএ,ঢাকা: রাজধানীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পুলিশের নারী সদস্যসহ দুই সদস্যের মৃত্যু হয়েছে।এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের আরও অর্ধ শতাধিক সদস্য পুলিশ হাসপাতাল ও ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে অনেকেই আবার গুরুতর অবস্হায় আছেন।

নিহত দুই পুলিশ সদস্য হলেন- হাজারীবাগ থানার পুলিশ কনস্টেবল রাসেল শিকদার ও গেন্ডারিয়া থানার নারী পুলিশ কনস্টেবল আয়েশা আক্তার।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (প্রশাসন) এ কে এম হাফিজ আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত দুই পুলিশ সদস্য মারা গেছেন। গত সপ্তাহে তারা চিকিৎসাধীন অবস্থায় মারা যান।এ ছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অর্ধ শতাধিক সদস্য রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ডেঙ্গু থেকে বাঁচতে পুলিশ সদস্যদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা