26 C
আবহাওয়া
৫:১০ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » সাগরে নিখোঁজ ৩০০ অভিবাসনপ্রত্যাশী

সাগরে নিখোঁজ ৩০০ অভিবাসনপ্রত্যাশী

সাগর

বিশ্ব ডেস্ক: অন্তত ৩০০ অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে সাগর পাড়ি দিয়ে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার পথে নিখোঁজ হয়ে গেছে তিনটি নৌকা। একটি সহায়তা সংস্থার বরাত দিয়ে সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সহায়তা সংস্থা ওয়াকিং বর্ডার্স রোববার জানায়, সেনেগাল থেকে অভিবাসনপ্রত্যাশীরা তিনটি নৌকায় করে সাগর পাড়ি দিয়ে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে যাচ্ছিলেন। নৌকাগুলো এবং আরোহীদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

ওয়াকিং বর্ডার্সের কর্মী হেলেনা মালেনো রয়টার্সকে জানান, তিনটি নৌকার মধ্যে দুটি নৌকা সেনেগাল থেকে স্পেনের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর ১৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। এর মধ্যে একটি নৌকায় প্রায় ৬৫ জন এবং আরেকটিতে ৫০ থেকে ৬০ জনের মতো আরোহী ছিল।

তিনি জানান, তৃতীয় নৌকাটি প্রায় ২০০ আরোহী নিয়ে গত ২৭ জুন সেনেগাল থেকে রওনা হয়।

মালেনো জানান, নৌকায় করে স্পেনের উদ্দেশ্য রওনা দেওয়ার পর থেকে আরোহীদের সঙ্গে আর কোনো ধরনের যোগাযোগ করতে পারেননি তাদের পরিবারের সদস্যরা।

তিনি জানান, তিনটি নৌকাই সেনেগালের দক্ষিণাঞ্চলের কাফাউনটিন থেকে রওনা হয়, যা টেনেরিফ থেকে ১ হাজার ৭০০ কিলোমিটার দূরে। টেনেরিফ ক্যানারি দ্বীপপুঞ্জের একটি দ্বীপ।

নিখোঁজ অভিবাসনপ্রত্যাশীদের পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন‒ একথা উল্লেখ করে মালেনো জানান, নৌকাগুলোতে থাকা প্রায় ৩০০ অভিবাসনপ্রত্যাশীর সবাই সেনেগালের একই এলাকার বাসিন্দা। সেনেগালের অস্থিতিশীল পরিস্থিতির কারণে উন্নত জীবনের আশায় সাগরপথে ইউরোপের দেশ স্পেনের উদ্দেশ্য যাত্রা করেছিলেন তারা।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের