23 C
আবহাওয়া
১১:৪৮ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে ১৫৫ কেজি ইলিশ জব্দ

চট্টগ্রামে ১৫৫ কেজি ইলিশ জব্দ

চট্টগ্রামে ১৫৫ কেজি ইলিশ জব্দ

বিএনএ,চট্টগ্রাম: নিষেধাজ্ঞা অমান্য করে বঙ্গোপসাগর থেকে মাছ ধরায় চট্টগ্রামে ১৫৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। শনিবার (১০ জুলাই) নগরীর কাঠগড় জাইল্যাঘাট থেকে এসব ইলিশ মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত এসব মাছ নিলামের মাধ্যমে সাড়ে ২৪ হাজার টাকায় বিক্রি করা হয়।

বিষয়টি জানিয়েছেন সামুদ্রিক মৎস্য দপ্তরের চট্টগ্রামের উপপরিচালক (সামুদ্রিক) মো. আবদুর রউফ। তিনি জানান, দেশের সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন ও সমুদ্র সম্পদ সংরক্ষণ করতে ১৯ মে মধ্যরাত থেকে ২৩ জুলাই পর্যন্ত বঙ্গোপসাগরে দেশের জলসীমায় সব ধরনের মাছ ধরা বন্ধ রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে বঙ্গোপসাগর থেকে মাছ ধরায় ১৫৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সামুদ্রিক মৎস্য দপ্তরের চট্টগ্রামের পরিসংখ্যান কর্মকর্তা মো. জহিরুল হক, পরিদর্শক মিজানুর রহমান, পরিদর্শক মো. আলতাফ হোসেন ও মো. মনজুর আলম।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা