26 C
আবহাওয়া
৩:০২ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » গোপালগঞ্জ আ. লীগের সম্পাদক আজম গ্রেপ্তার

গোপালগঞ্জ আ. লীগের সম্পাদক আজম গ্রেপ্তার


বিএনএ, গোপালগঞ্জ  : বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পালানোর সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজমকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার (১০ জুন) বেলা ১১টায় বেনাপোল ইমিগ্রেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

জিএম শাহাবুদ্দিন আজম গোপালগঞ্জের সদর উপজেলার বিনাপানি গার্লস স্কুল রোড এলাকার মৃত মইনদ্দিনের ছেলে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সি জানান, আগে থেকেই ইমিগ্রেশনে খবর ছিল গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজম ভারতে পালিয়ে যেতে পারেন। এই তথ্যের ওপর ভিত্তি করে বহির্গমন বিভাগের সব অফিসারকে সতর্ক করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে বেলা ১১ দিকে তার পাসপোর্টটি ডেস্ক এ জমা দিলে যাচাই-বাছাই করে তাকে গ্রেপ্তার করা হয়। তার নামে একাধিক মামলা রয়েছে।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল মিয়া বলেন, ইমিগ্রেশনে গ্রেপ্তার আসামি আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। গোপালগঞ্জ থানায় তার নামে মামলা থাকায় তাকে সেখানকার থানা পুলিশের কাছে হস্তান্তর করা করা হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের