23 C
আবহাওয়া
২:৪৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে নিখোঁজ বিদেশী নাবিকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামে নিখোঁজ বিদেশী নাবিকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামে নিখোঁজ বিদেশী নাবিকের মরদেহ উদ্ধার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজ থেকে পড়ে নিখোঁজ মালেশিয়ান নাবিক ঈসা বিন মুহাম্মদ বীরমোহনের মরদেহ ২ দিন পর উদ্ধার করেছে কোস্ট গার্ড। শুক্রবার (১০ মে) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মো. সুয়াইব বিকাশ।

তিনি জানান, বিকেলে কোস্টগার্ডের জাহাজ ‘জয় বাংলা’ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে কিছুটা দূরে ভেসে থাকা মরদেহটি খুঁজে পেয়েছে। ওই নাবিক গত ৮ মে সকাল সোয়া আটটার দিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজের ডেকে কাজ করার সময় সাগরে পড়ে নিখোঁজ হন।

তিনি আরও জানান, নাবিক নিখোঁজের পর তাকে উদ্ধারে জাহাজ ও বোট নিয়ে ব্যাপক অনুসন্ধান ও অভিযান চালায় কোস্টগার্ড সদস্যরা। তবে, সাগর উত্তাল থাকায় উদ্ধার অভিযান কিছুটা ব্যাহত হচ্ছিল।

সাগরে পড়ে মারা যাওয়া মালয়েশিয়ান নাবিকের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা