30 C
আবহাওয়া
১:৪০ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১২, ২০২৬
Bnanews24.com
Home » হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি সেনা নিহত

হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি সেনা নিহত


বিএনএ, বিশ্বডেস্ক : ইসরাইলের উত্তরাঞ্চলে  হিজবুল্লাহ যোদ্ধাদের হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে।বৃহস্পতিবার (০৯ মে) ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা করেছে, আগের দিন বুধবার মালকিয়া এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে।

নিহত সেনার নাম স্টাফ সার্জেন্ট হাইম সাবাচ। ২০ বছর বয়সী এই সার্জেন্ট ইসরায়েলি সেনাবাহিনীর বর্ডার ডিফেন্স কোরের কমব্যাট ইন্টেলিজেন্স কালেকশন ইউনিটে কর্মরত ছিলেন।

টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়, উত্তর ইসরায়েলের মালকিয়া এলাকায় হিজবুল্লাহ যোদ্ধারা মর্টার ও মিসাইল দিয়ে দখলদার সেনাবাহিনীর অবস্থানে হামলা চালালে ওই সৈনিক নিহত হয়।

এদিকে, অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে চলতি সপ্তাহের শুরুতে সংঘর্ষে আহত এক কমান্ডো পুলিশ কর্মকর্তা মারা গেছেন। ২৮ বছর বয়সী চিফ ইন্সপেক্টর ইটাভ লেভ হালেভি ইসরায়েলের অভিজাত ইয়েমেনি কাউন্টার-টেররিজম ইউনিটে কর্মরত ছিলেন।

বিএনএ/ ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রেপ্তার ৩২ সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ