27 C
আবহাওয়া
৩:০১ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » সহিংসতার মামলায় রিজভীসহ ২৯ জনের বিচার শুরু

সহিংসতার মামলায় রিজভীসহ ২৯ জনের বিচার শুরু

সহিংসতার মামলায় রিজভীসহ ২৯ জনের বিচার শুরু

আদালত প্রতিবেদক: নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে করা মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীসহ ২৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। ফলে আনুষ্ঠানিকভাবে এ মামলার বিচার শুরু হয়েছে।

মঙ্গলবার (৯ মে) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল প্রমুখ।

মামলার সূত্রে জানা যায়, ২০১৫ সালের জানুয়ারিতে রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন এলাকায় নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শেরেবাংলা থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেয় পুলিশ।

বিএনএনিউজ/শাহিদুল ইসলাম,বিএম

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা