18 C
আবহাওয়া
১০:৪৬ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » রাজশাহী জেলা আ’লীগের সভাপতি মেরাজ মোল্লা আর নেই

রাজশাহী জেলা আ’লীগের সভাপতি মেরাজ মোল্লা আর নেই

রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেরাজ উদ্দিন মোল্লা

বিএনএ,রাজশাহী :  জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেরাজ উদ্দিন মোল্লা আর নেই। রোববার(৯মে) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এ খবর নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।

মেরাজ উদ্দিন মোল্লা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।গত সোমবার (৩ মে) জরুরি ভিত্তিতে বিমান বাহিনীর একটি এমআই-১৭১ এসএইচ হেলিকপ্টারে রাজশাহী থেকে মেরাজ উদ্দিন মোল্লাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

গত ৩০ এপ্রিল শুক্রবার বিকালে অসুস্থ হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে সর্বশেষ পরীক্ষায় তার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছিল বলে পারিবারিক সূত্র জানিয়েছে।রোববার সারাদিন তার প্রেসার উঠানামা করছিল বলে জানা গেছে।

বিএনএনিউজ২৪/এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা