20 C
আবহাওয়া
৩:১২ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ঈদের দিনেও থেমে নেই ইসরায়েলি হামলা, ১২২ ফিলিস্তিনি নিহত

ঈদের দিনেও থেমে নেই ইসরায়েলি হামলা, ১২২ ফিলিস্তিনি নিহত


বিএনএ, ডেস্ক : ঈদের দিনেও থেমে নেই ইসরায়েলি হামলা থেকে রেহাই পেলনা গাজাবসি। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ১২২ ফিলিস্তিনি নিহত হয়েছেন।বুধবার (১০ এপ্রিল) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। গত ৭ অক্টোবরের পর থেকে গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩ হাজার ৪৮২ জনে দাঁড়িয়েছে। তাছাড়া মোট আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬ হাজার ৪৯ জনে।নিহতদের মধ্যে ১৪ হাজার পাঁচশ শিশু ও ৯ হাজার পাঁচশ নারী রয়েছেন।

তবে ধারণা করা হচ্ছে, ইসরায়েলের হামলায় প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি। কারণ এখনো আনুমানিক আট হাজার ফিলিস্তিনি নিখোঁজ ও ধ্বংসস্তূপে চাপা পড়েছেন বলে মনে করা হচ্ছে।

এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলা চালানোর জন্য ইহুদিবাদী ইসরায়েলকে শাস্তি দেওয়া হবে। তিনি বুধবার (১০ এপ্রিল) তেহরানের গ্রান্ড মোসাল্লা বা জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে এই হুমকি দিয়েছেন।
বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা