25 C
আবহাওয়া
৮:৪৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » এবার কেএনএফের সহযোগী গ্রেপ্তার

এবার কেএনএফের সহযোগী গ্রেপ্তার


বিএনএ, বান্দরবান: বান্দরবানের রুমার বেথুলপাড়া থেকে কেএনএফ -এর সহযোগী লাল লিয়ান সিয়াম বমকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ এপ্রিল) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (১০ এপ্রিল) তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী।

সিয়াম বম রুমা সদর ইউনিয়নের মৃত থন আলহ বমের ছেলে।

এর আগে গত কয়েকদিনে যৌথবাহিনীর অভিযানে আটক ১৭ নারী সদস্যসহ ৫২ জনকে সোমবার (৮ এপ্রিল) বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়। মঙ্গলবারের (৯ এপ্রিল) মধ্যে তাদেরকে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এদিন বিকেল সাড়ে ৪টায় তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক মোহাম্মদ নাজমুল হোছাইন।

বান্দরবান সদর কোট পুলিশ পরিদর্শক একে ফজলুল হক জানান, মঙ্গলবার বিকেল পর্যন্ত ৫২ জনকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার কেএনএফ এর এই ঘটনায় আরো ২জনকে আদালতে তোলার পর কারাগারে পাঠানো হয়েছিল।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী বলেন, এ পর্যন্ত ১৭জন নারীসহ ৫৪ জনকে ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুটের মামলায় আদালতে তোলা হয়েছে। বিচারক জামিন নামঞ্জুর করে সবাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তাদের মধ্যে এলিজাবেথ বম নামের এক নারী ছয় মাসের অন্তঃসত্ত্বা থাকায় আদালতে তোলা হয়নি। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানান।

গত ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতি, ব্যাংক ব্যবস্থাপক অপহরণ, টাকা লুট ও পুলিশ-আনসারের ১৪টি অস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটে। ব্যাংক ব্যবস্থাপক উদ্ধার হলেও লুট হওয়া সব অস্ত্র ও টাকা উদ্ধার করা যায়নি। সশস্ত্র সংগঠন কেএনএফ এ সন্ত্রাসী ঘটনা ঘটিয়েছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে। সন্ত্রাসীদের গ্রেপ্তার, অস্ত্র ও টাকা উদ্ধারের অভিযানে অংশ নিচ্ছেন সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশ ও আনসার সদস্যরা। অভিযান সমন্বয় করছে সেনাবাহিনী। অভিযানে ঢাকা থেকে নিয়ে আসা হয়েছে ৪টি সাজোয়া যান (এপিসি)।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের