27 C
আবহাওয়া
৫:০৬ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » পাকিস্তানে পুলিশের গাড়িতে বোমা হামলায় নিহত ৪

পাকিস্তানে পুলিশের গাড়িতে বোমা হামলায় নিহত ৪


বিএনএ, বিশ্বডেস্ক: পাকিস্তানে পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা হামলায় দুই পুলিশ সদস্যসহ অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। সোমবার (১০ এপ্রিল) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কোয়েটায় এ ঘটনা ঘটে।

কোয়েটা হাসপাতালের মুখপাত্র ওয়াসিম বেগ বলেন, আমরা সিভিল হাসপাতালে এ পর্যন্ত চারটি মৃতদেহ এবং আহত ১৫ জনকে পেয়েছি। শহরের কান্দহারি বাজার এলাকায় পুলিশের গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। নিহতদের মধ্যে দুজন পুলিশ সদস্য রয়েছেন। এক মেয়ে ও আরেক বেসামরিক নিহত হয়েছেন।

ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা শাফকাত চিমা বলেন, কান্দাহারী বাজারে ভারপ্রাপ্ত পুলিশ সুপারের পার্ক করা গাড়িকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তিনি বলেন, প্রাথমিক প্রতিবেদনে দেখা গেছে, কর্মকর্তার গাড়ির পেছনে রাখা একটি মোটরসাইকেলে ইম্প্রোভাইজড বিস্ফোরক যন্ত্র রাখা হয়েছিল।

টিভি ফুটেজে দেখা গেছে, বেশ কয়েকজন পুলিশ সদস্য বিস্ফোরণস্থলে পুলিশের ক্ষতিগ্রস্ত গাড়িটি ঘিরে রেখেছেন। বেশ কয়েকটি অ্যাম্বুল্যান্সকেও বিস্ফোরণস্থল ছেড়ে যেতে দেখা গেছে।

২৪ ঘণ্টার মধ্যে দেশটির পুলিশের ওপর এটি দ্বিতীয় হামলা। রবিবার সন্ধ্যায় সশস্ত্র লোকেরা কোয়েটায় পুলিশ ঈগল স্কোয়াডের কর্মীদের লক্ষ্যবস্তু করেছে। সে হামলায় দুই পুলিশ কর্মকর্তা নিহত এবং অন্য একজন আহত হয়েছেন। এ ছাড়া পুলিশের গুলিতে এক হামলাকারীও নিহত হয়েছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ