23 C
আবহাওয়া
৮:২৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালীতে আউশ প্রণোদনা পেল ৫০০ কৃষক

বোয়ালখালীতে আউশ প্রণোদনা পেল ৫০০ কৃষক

বোয়ালখালীতে আউশ প্রণোদনা পেল ৫০০ কৃষক

বিএনএ, বোয়ালখালী (চট্টগ্রাম) : ২০২২-২৩ অর্থবছরে আউশ ধান আবাদ বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামের বোয়ালখালীতে ৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সার বিতরণ করা হয়েছে।

সোমবার (১০ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে পৌরসভাসহ উপজেলার ৯টি ইউনিয়নে প্রতিজন কৃষককে ৫ কেজি উপসী জাতের বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম। এতে স্বাগত বক্তব্য রাখেন কৃষিবিদ মো আতিক উল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, ইউপি চেয়ারম্যান মো. বেলাল হোসেন, মো. মোকারম, কাজল দে, আব্দুল মান্নান মোনাফ, হামিদুল হক মন্নান, শফিউল আজম শেফু, হোসনে আরা বেগম ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তপন কান্তি দে।

বিএনএনিউজ/ বাবর মুনাফ

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী