23 C
আবহাওয়া
২:০০ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » কাতারে ঈদ-উল ফিতর ২১ এপ্রিল

কাতারে ঈদ-উল ফিতর ২১ এপ্রিল


বিএনএ, বিশ্বডেস্ক: কাতারে ঈদ-উল ফিতর পালিত হবে ২১ এপ্রিল। দেশটির জ্যোতির্বিজ্ঞানী ও গবেষকদের হিসেবে এমনটাই দাবি করা হয়েছে। যদিও আনুষ্ঠানিক ভাবে এখনো ঘোষণা দেয়া হয়নি। দেশটিতে চাঁদ দেখার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয় ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের চাঁদ দেখা কমিটি।

চাঁদ দেখা কমিটির ঘোষণা অনুযায়ী, কাতারে রোজ শুরু হয়েছিল ২৩ মার্চ। শেখ আবদুল্লাহ আল আনসারি কমপ্লেক্সের নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার ফয়সাল আল আনসারি বলেন, ১৪৪৪ সালে শাওয়াল মাসের চাঁদ দেখা দেবে বৃহস্পতিবার।

দুবাই ভিত্তিক ফ্লাই দুবাই ঈদ উল ফিতর উপলক্ষ্যে ভাড়া কমিয়েছে। বিশেষ করে নাগরিকরা লম্বা ছুটির আশায় ভ্রমণের পরিকল্পনা করছেন। ভাড়া শুরু হবে ১ হাজার ১৩৫ আমিরাতি দিরহাম থেকে। বিশেষ ছাড়ের এই টিকেট সংগ্রহ করা যাবে ২০ এপ্রিল পর্যন্ত।

ফ্লাই দুবাইয়ের বিবৃতি অনুসারে, ১৫ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত দেয়া হবে বিশেষ ছাড়ের পরিষেবা। অন্তর্ভুক্ত থাকবে অন্তত বিশটি গন্তব্য। এর মধ্যে রয়েছে ইস্তানবুল, ক্রাবি, মিলান-বারগামো, পট্টায়া, পিসা, সালালাহ, সালজবার্গ ও তিবিলিস।

বিএনএ/হাফিজ, হাসনা, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা