25 C
আবহাওয়া
৮:৫৫ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » কাচ্চি ডাইনকে আড়াইলাখ টাকা জরিমানা

কাচ্চি ডাইনকে আড়াইলাখ টাকা জরিমানা

কাচ্চি ডাইনকে আড়াইলাখ টাকা জরিমানা

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় খাবারে অননুমোদিত রঙ ব্যবহার করাসহ নানা অপরাধে কাচ্চি ডাইনকে আড়াইলাখ টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া আরও দুইটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১০ এপ্রিল) এ অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক আনিসুল রহমান।

তিনি জানান, খাবারে অননুমোদিত রঙ ব্যবহার, বাসি খাবার সংরক্ষণ, পোকা খাওয়া বেগুন দিয়ে বেগুনি তৈরি, কাচ্চিতে খাওয়ার অনুপযোগী আলু ব্যবহারের অপরাধে চকবাজারের কাচ্চি ডাইনকে আড়াইলাখ টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করায় জামান হোটেল এন্ড রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা ও মেয়াদোত্তীর্ণ কসমেটিকস বিক্রি, আমদানিকারকের সিলবিহীন বিদেশি পণ্য ও অনুমোদনবিহীন কসমেটিকস বিক্রি করায় ব্র্যান্ড এভিনিউকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা