23 C
আবহাওয়া
৮:০৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে কলেজছাত্রীর প্রেমের ফাঁদ, গ্রেপ্তার ৩

রাজধানীতে কলেজছাত্রীর প্রেমের ফাঁদ, গ্রেপ্তার ৩

রাজধানীতে কলেজছাত্রীর প্রেমের ফাঁদ, গ্রেপ্তার ৩

বিএনএ, ঢাকা : রাজধানীতে প্রেমের ফাঁদে ফেলে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগে একটি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। রোববার (৯ এপ্রিল) দিবাগত রাতে রাজধানীর মিরপুরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন– সুমাইয়া আক্তার খুশি ওরফে মারিয়া ইসলাম (১৯), মো. মুসলিম উদ্দিন মুন (২২) ও খন্দকার শাওন (২৮)। এ ঘটনায় মোসা. তন্নি আক্তার (২০) নামে আরও একজন পলাতক রয়েছেন। এদের মধ্যে গ্রেপ্তার মারিয়া কলেজ শিক্ষার্থী। তিনি রূপনগর সরকারি কলেজে একাদশ শ্রেণিতে পড়েন।

সোমবার (১০ এপ্রিল) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন। তিনি বলেন, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরেই প্রতারণা করে আসছিল। চক্রের মূল মারিয়া এবং তার বান্ধবী তন্নী। তারা বিভিন্ন ফেক আইডি খুলে ছেলেদের সঙ্গে প্রেমের অভিনয় করে। এরপর ছেলেকে দেখা করার কথা বলে মিরপুরে আনে।

মহসীন আরও বলেন, মিরপুরে বাসায় আগে থেকেই বাকি তিন জন থাকত। বাসায় ঢোকা মাত্র তারা ভিকটিমকে মারধর করে। পরে নগ্ন ভিডিও ধারণ করে। এরপর তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করে। একই পদ্ধতিতে হানিফ নামের একজনকে জিম্মি করে ৮৫ হাজার টাকা আদায় করে। পরে পুলিশে অভিযোগ করলে তিন জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় ৫৪ হাজার টাকা। গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী