27 C
আবহাওয়া
১০:১৭ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » পরীক্ষার হলে ছাত্রলীগ নেতার লাইভের পর কমিটি বাতিল

পরীক্ষার হলে ছাত্রলীগ নেতার লাইভের পর কমিটি বাতিল

পরীক্ষার হলে ছাত্রলীগ নেতার লাইভের পর কমিটি বাতিল

বিএনএ, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি বাতিল করা হয়েছে। সদ্য সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন সুমনের পরীক্ষার হলে বসে ফেসবুকে লাইভের পর কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শনিবার (৯ এপ্রিল) রাতে কমিটি বাতিলের ঘোষণা দেওয়া হয়।

এদিকে ঘটনা তদন্তে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃপক্ষ ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কমিটি আগামীকাল সোমবার (১১ এপ্রিল) সংশ্লিষ্টদের জবানবন্দি নিয়ে তাদের প্রতিবদেন দাখিল করবেন।

পরীক্ষার হলে দায়িত্ব পালনকারী প্রিজম কম্পিউটার একাডেমীর শিক্ষক রেহেনা আক্তার নওরিন জানান, পরীক্ষার হলে ফেসবুকে লাইভ করার সময় মনির হোসেন সুমন আমাকে ফোনটা দিয়ে বলেন, আমি পরীক্ষা দিচ্ছি আমাকে একটু ভিডিওতে দেখান। ছাত্রলীগের সাধারণ সম্পাদক হওয়ায় ফোনটা আমি ধরি।’

তিনি বলেন, পরীক্ষা কক্ষে লাইভ করা ঠিক না, তবে পরীক্ষার শেষের দিকে হওয়ায় সে ফেসবুকে লাইভ করছিল কেবল মজা করার জন্য।

ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ সাজেদুর রহমান জানান, কালীগঞ্জ প্রিজম কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র তাদের ট্রেডের পরীক্ষার জন্য আমাদের ইনস্টিটিউটের হলটি ব্যবহার করেছিল। দিনটি শুক্রবার থাকায় লাইভের বিষয়টি আমাদের নজরে আসেনি। যেহেতু ঘটনাটি আমাদের প্রতিষ্ঠানেই ঘটেছে, সেই কারণে এর দায়দায়িত্ব আমাদের কাধেই এসে গেছে।

আমরা দুইজন চিফ ইন্সট্রাক্টর সোহরাব হোসেন, ইয়াবুক আলী ও ইন্সট্রাক্টর আসাদুজ্জামানের সমন্বয়ে ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত কমিটি সোমবার (১১ এপ্রিল) সংশ্লিষ্টদের জবানবন্দি নিয়ে তাদের প্রতিবদেন দাখিল করবেন। প্রতিবেদন পাওয়ার পর দায়িত্বে অবহেলার সত্যতা প্রমাণিত হলে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে মামলাসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে অধ্যক্ষ সাজেদুর রহমান জানান।

উল্লেখ্য, শুক্রবার পরীক্ষার হল থেকে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেনের ফেসবুক লাইভের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এরপরই ছাত্রলীগের কমিটি বাতিল ও ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করার ঘোষণা দেয়।

বিএনএ/আতিক,এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা