28 C
আবহাওয়া
৫:৪৯ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » দোকান কর্মচারী হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড

দোকান কর্মচারী হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড


বিএনএ, রাজশাহী: রাজশাহীতে প্রকাশ সিং নামে এক যুবককে হত্যার ঘটনায় চারজনের মৃত্যুদণ্ড  দিয়েছেন আদালত।রোববার (১০ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে রাজশাহী জেলা দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক অনুপ কুমার এ রায় ঘোষণা করেন।

দ্রুত বিচার ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, নবরূপ মিষ্টান্ন ভান্ডারের কর্মচারী প্রকাশ সিংয়ের চাচি অঞ্জনী রায়। তার সঙ্গে পরকীয়ার সম্পর্ক ছিল ওই এলাকারই বাদল মন্ডল নামের এক ব্যক্তির। বিষয়টি অঞ্জনী রায়ের স্বামীসহ অনেকেই জানতেন তবে কেউ-ই তাতে বাধা দিতেন না। তবে অঞ্জনীর স্বামীর বড়ভাই নির্মল সিং তাদের এমন কর্মকাণ্ডের প্রতিবাদ জানান। এ কারণেই বিমল সিং, অঞ্জনী রায়, তার ছেলে সুবোত সিং ও বাদল মন্ডল মিলে নির্মল সিংকে হত্যার পরিকল্পনা করে।

আইনজীবী আরও বলেন, তবে করোনায় কাজ কম থাকায় ছুটি নিয়ে বাড়ি ফেরে প্রকাশ। তখন ঘটনাটি সেও জানতে পারে। এমন কাজে আপত্তি জানান তিনি। যার কারণে বাবা নির্মল সিংকে না মেরে পরে প্রকাশকে মারার পরিকল্পনা করে আসামিরা। একদিন সন্ধ্যায় প্রকাশ বাইরে গেলে তাকে পরিকল্পিতভাবে হত্যা করে তানোর-গোদাগাড়ীর সংসদ সদস্য ফারুকের বাড়ির পাশে মরদেহ ফেলে রাখে। পরে এ নিয়ে থানায় মামলা করেন প্রকাশের বাবা। ওই মামলায় পুলিশের কাছে এক জবানবন্দিতে স্বীকারও করেছে আসামিরা।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা