28.4 C
আবহাওয়া
১:০৯ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » করোনা সংক্রমণ রোধে জবি ছাত্রলীগের মাস্ক বিতরণ

করোনা সংক্রমণ রোধে জবি ছাত্রলীগের মাস্ক বিতরণ

করোনা সংক্রমণ রোধে জবি ছাত্রলীগের মাস্ক বিতরণ

বিএনএ, জবি: করোনাভাইরাসের সংক্রমণ রোধে ও মানুষকে সচেতন করার লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনা অনুযায়ী মাস্ক বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার (১০ এপ্রিল) সদরঘাট ও ভিক্টোরিয়া পার্ক এলাকায় সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করে জবি ছাত্রলীগ।

ছাত্রলীগের নেতারা বলেন, “করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনা অনুযায়ী মানুষের মাঝে মাস্ক বিতরণ কর্মসূচি পালন করেছি। মানুষকে মাস্ক সঠিক ভাবে পরানোসহ করোনাভাইরাস সম্পর্কে সতর্কতা থাকার জন্যে আহ্বান করেছি।”

এতে উপস্থিত ছিলেন সাবেক সহ সভাপতি আল আমিন শেখ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হোসনে মোবারক রিসাত, নাজমুল আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, আক্তার হোসেন, নুরুল আফসার, সাবেক সহ সম্পাদক নাহিদ পারভেজ, আনোয়ার সজিব।

বিএনএনিউজ/এসবি,মনির

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু